নিউইয়র্ক ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট কমাতে ১৫ দিন পর পর সমন্বয় সভা

  • আপডেটের সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনকে নিয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে মেগা প্রকল্পের নির্মাণকাজজনিত যানজট নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থা যাতে পুনরায় রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, তা নিশ্চিত করতে আন্তঃসংস্থা সমন্বয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলমান এমআরটি, সড়ক বিভাগ, সেতু কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ বিভিন্ন প্রকল্পে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে। গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণ ও পরিকল্পনার কাজ চলছে।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ: মূল সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল যানজটের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব যানকে নীতিমালার আওতায় আনা হবে। তবে কাউকে হঠাৎ বেকার না করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগে গড়ে ওঠা চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে, জুমার নামাজ পড়তে এসে ঐ এলাকায় তারা এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। পরবর্তী সময়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় মতামত নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার। গতকাল সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতিত্বকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

প্রযুক্তি দক্ষ পুলিশ সদস্যদের কাজে লাগানো হবে: মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের পটভূমির অনেক সদস্য রয়েছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন ইউনিট গঠন করা হবে।

আন্তর্জাতিক প্রশিক্ষণে জোর: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সভায় পিএসসির অধীনে গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠা, ফরেনসিক সায়েন্স এবং ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্সে মাস্টার্স কোর্স চালু, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যানজট কমাতে ১৫ দিন পর পর সমন্বয় সভা

আপডেটের সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬