নিউইয়র্ক ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

  • আপডেটের সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে হুথিদের ছোঁড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেয় প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই আরও বিস্তারিত জানাবে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা ইয়েমেনি গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান শত্রুতামূলক পরিস্থিতির মধ্যে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোঁড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।

পৃথক বিবৃতিতে জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণ অঞ্চলের দিকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।

রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জোটটি জানিয়েছে, তবে ড্রোনটির উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

ইয়াসমিনের হুথি গোষ্ঠীর চালানো হামলা বৃদ্ধির খবরের মধ্যেই এই ঘোষণাগুলো সামনে আসে।

শুক্রবার সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিনকি পশ্চিম সৌদি আরবের দিকে নিক্ষিপ্ত হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেন।

বৃহস্পতিবার জোটটি জানিয়েছিল, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী রিয়াদের দিকে হুথিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক ঘাটিতে চালানো একের পর এক হামলার দায়িত্ব স্বীকার করেছে হুথিরা।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা নিয়ন্ত্রণ করা হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করতে ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ‘দ্বিতীয় ওবামা’ জন ওসফ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রিয়াদের আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

আপডেটের সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬