নিউইয়র্ক ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হুথিদের মিসাইল হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

  • আপডেটের সময় : ০২:২৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের অভিজাত কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকাটির অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারে মিসাইল আঘাত হেনেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

রোববার (৮ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপিকে দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আরামকো টাওয়ারের বহুতল ভবনটিতে সরাসরি ক্ষয়ক্ষতির স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছেন। তাঁদের একজন নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্টভাবেই আরামকো টাওয়ারকে নিশানা করেই এ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদে সম্ভাব্য হামলার বিমান সতর্কতা সাইরেন বাজার কিছুক্ষণ পরই নগরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধেয়ে আসা হুথি মিসাইল ধ্বংস করতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করায় এ প্রচণ্ড বিস্ফোরণের সৃষ্টি হয়।

আরামকো টাওয়ারে মিসাইল আঘাত হানার প্রত্যক্ষদর্শী বিবরণ সামনে এলেও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো স্বীকার করেনি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করার দাবি করেছে রিয়াদ। এর আগে সকালে প্রথমে সৌদির পূর্বাঞ্চলে এবং এর দুই ঘণ্টার মাথায় খোদ রাজধানী রিয়াদে সম্ভাব্য হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রিয়াদে হুথিদের মিসাইল হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

আপডেটের সময় : ০২:২৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬