নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

  • আপডেটের সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাহেদ আলী। স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন তিনি। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজনও আটকে যায় তার অসুস্থতার কারণে। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে এসব গান প্রকাশের কথা ছিল। তবে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

আপডেটের সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬