নিউইয়র্ক ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মিচেল স্টার্ক

  • আপডেটের সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হওয়া ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১ উইকেট শিকার করেন স্টার্ক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওপেনার সাদমান ইসলামকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টার্ক। এতেই টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন তিনি। 

১০৬ টেস্টের ২০৩ ইনিংসে ৪৩৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। ফলে ভেঙ্গে গেছে হেরাথের রেকর্ড। ৯৩ টেস্টে ১৭০ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে আট বছর এই রেকর্ড মালিক ছিলেন হেরাথ। ২০১৮ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময় হেরাথের নামের পাশে ছিল ৪৩৩ উইকেট। 

স্টার্ক-হেরাথ ছাড়াও টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে সেরা পাঁচের মধ্যে আরও আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলঙ্কার চামিন্দা ভাস। আকরাম ১০৪ টেস্টে ৪১৪, ভেট্টোরি ১১৩ টেস্টে ৩৬২ এবং ভাস ১১১ ম্যাচে ৩৫৫ উইকেট শিকার করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মিচেল স্টার্ক

আপডেটের সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬