নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

  • আপডেটের সময় : ১১:৪৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের ১৮৫ টাকা। নতুন দর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

চলতি বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে এ বছর তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে মোট ১২ টাকা বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। ব্যবসায়ীদের ভাষ্য, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি মূল্য সমন্বয়ের পেছনে রয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক পরিস্থিতিকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখানো হলেও এবার ব্যবসায়ীদের পক্ষে তেমন জোরালো যুক্তি তুলে ধরা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সামনে এনেছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয়ের পর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। কিন্তু দেশের বাজারে এতদিন দাম অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ প্রয়োজন ছিল।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। এসব তথ্য পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বাজারে নতুন দাম কার্যকর হলেও ভোক্তাদের জন্য স্বস্তির বিষয় হয়ে উঠছে না। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামে পাওয়া গেলেও খোলা তেল অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও ১০ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়। সূর্যমুখী তেলের অন্যতম রপ্তানিকারক ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। একই সময়ে ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়। এসব কারণে বিশ্ববাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম বেড়ে যায়। সেই পরিস্থিতিতে ২০২২ সালে দেশের বাজারেও ভোজ্যতেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ দামে উঠল সয়াবিন তেল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

আপডেটের সময় : ১১:৪৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬