নিউইয়র্ক ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

  • আপডেটের সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেটে অবৈধভাবে অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসন। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দুই ব্যক্তিই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুই আরএনবি সদস্য অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এদিন গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটকের সময় টিকিট সংগ্রহে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলছে। যাত্রীরা যাতে স্বাভাবিকভাবে ও নির্ধারিত মূল্যে টিকিট পান, তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আজ আইফোন ১৮ উন্মোচন করবে অ্যাপল, আসছে নতুন ওয়াচ-এয়ারপডসও

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

আপডেটের সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬