নিউইয়র্ক ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’

  • আপডেটের সময় : ১০:২৯:২৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে উৎসব যেন থামছেই না। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও এক আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিলেন ‘দীপবীর’। দীপিকা মা হতে যাচ্ছেন, একথা সামনে এসেছে আগেই।

এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেটিজেনদেরও সেই আনন্দে যোগ করলেন তারা।সোশ্যাল মিডিয়ায় সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন এই তারকা দম্পতি। তবে এবার সাদা-কালো ফ্রেমে বন্দি ছবিগুলোতে ফুটে উঠেছে তাদের পারিবারিক বন্ধন ও মাতৃত্বের সৌন্দর্য।

ছবিগুলোর কেন্দ্রে রয়েছে একরত্তি দুয়া। কখনও বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে মুখ লুকোচ্ছে সে, আবার কখনও রণবীর-দীপিকার সঙ্গে চমৎকার ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিচ্ছে।

ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তান আসার সুখবরটি প্রথম আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন দীপিকা-রণবীর। এরপর দুয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিনে এই বিশেষ ক্যামেরাবন্দী অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’

আপডেটের সময় : ১০:২৯:২৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬