নিউইয়র্ক ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতি ও ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে লাখো মানুষের অভিযোগ

  • আপডেটের সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এখন আর গোপন কোনো বিষয় নয়। এই সম্পর্ককে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভঙ্গের অভিযোগ তুলেছেন এক লাখের বেশি মানুষ। পুনরায় ফিফা সভাপতির পদে থাকার জন্য নির্বাচনে লড়তে চাওয়া ইনফান্তিনোর জন্য এমন অভিযোগ নতুন করে চাপ তৈরি করতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বকাপ শুরুর আগে ‘রিবুট ফিফা’ নামে একটি প্রচারণা শুরু হয়েছিল। যার লক্ষ্য ছিল ফিফার কথিত প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সংস্থাটির ইতিহাসে “সবচেয়ে বড় অভিযোগ” জমা দেওয়া। পরে এই প্রচারণা তাদের অভিযোগের পরিধি বাড়িয়ে টুর্নামেন্টে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বকাপের পরবর্তীতে বাতিল হওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পকেও অন্তর্ভুক্ত করেছে।

এ বিষয়ে গতকাল ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে দেওয়া চিঠিতে ‘রিবুট ফিফা’র আয়োজক এবং অধিকারকর্মী সংগঠন ফেয়ার স্কয়ার কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তবে নৈতিকতা কমিটি সেটির কোনো জবাব দেয়নি। অবশ্য পরে অভিযোগটির প্রতি সমর্থন জানিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য।

ফেয়ার স্কয়ারের চিঠিতে বলা হয়, ‘জবাবদিহির এই আহ্বানে ১ লাখ মানুষ নিজেদের নাম যুক্ত করেছেন– এটাই জনমনে উদ্বেগ বাড়ার স্পষ্ট প্রমাণ। ফুটবলের সততা ও সুনাম রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত স্বাধীন বিচারিক সংস্থা হিসেবে নৈতিকতা কমিটিকে শুধু ব্যবস্থা নিলেই হবে না; উপযুক্ত দ্রুততা, স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে তারা যে ব্যবস্থা নিচ্ছে, সেটিও দৃশ্যমান হতে হবে।’

রিবুট ফিফার অভিযোগের ভিত্তি হিসেবে চিঠিতে আটটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ফেয়ার স্কয়ারের অভিযোগ, এসব ঘটনা জোরালো প্রমাণ দেয় যে ফিফা সভাপতি অন্ততপক্ষে তার ক্ষমতার অপব্যবহার করেছেন, রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টায় তার আনুগত্যের দায়িত্বও লঙ্ঘন হয়েছে।

ইনফান্তিনোর বিরুদ্ধে এসব অভিযোগের বিষয় ঠিক তখনই সামনে এসেছে, যখন তিনি পুনরায় ওই পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যদিও তাকে ঘিরে চাপ রয়েছে উয়েফার পক্ষ থেকে। এছাড়া এশিয়ান কনফেডারেশন এবং কনকাকাফও (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন) ইনফান্তিনোর সমালোচনায় মুখর। এর পাশাপাশি তার বিরুদ্ধে উয়েফা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে। 

এদিকে উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফও ইনফান্তিনোর সমালোচনা করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ দায়ের করার বিষয়েও উয়েফার পক্ষ থেকে কথা বলা হয়েছে। পুনর্নির্বাচনের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা নতুন এই অভিযোগ ফিফার নেতৃত্ব নিয়ে বিতর্ককে আরও জোরালো করতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা সভাপতি ও ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে লাখো মানুষের অভিযোগ

আপডেটের সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬