নিউইয়র্ক ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি’র চুক্তি 

  • আপডেটের সময় : ১০:৩৭:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের ঘরের মাঠের ক্রিকেটে নতুন সহযোগী অংশীদার হিসেবে নাম লিখিয়েছে চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য বিসিসিআইয়ের অংশীদার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ। তিন প্রতিষ্ঠানের চুক্তির মোট মূল্য ১৩০ কোটি রুপির বেশি।

মঙ্গলবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ঘোষণা করেছে, আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য তাদের সহযোগী অংশীদার হিসেবে যুক্ত করা হয়েছে। 

চুক্তির মেয়াদ শুরু হবে ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের পর এই অংশীদারত্ব কার্যকর থাকবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এই ৪৪ শতাংশ বৃদ্ধি ভারতের ঘরের মাঠের ক্রিকেটের বাণিজ্যিক আকর্ষণ ও ক্রমবর্ধমান বাজারমূল্যকেই তুলে ধরছে।

চ্যাটজিপিটিকে নতুন অংশীদার করার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মাত্র কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে বিসিসিআই।

সেই বৈঠকে পরবর্তী চক্র থেকে আরও পরিকল্পিত ফিউচার ট্যুর প্রোগ্রাম তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ক্রিকেটারদের ওপর বাড়তে থাকা চাপ ও ইনজুরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ক্রিকেটারদের জন্য সিরিজের মধ্যে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। একই সঙ্গে বিদেশের পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বাড়তি সময় দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতীয় ক্রিকেটের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি’র চুক্তি 

আপডেটের সময় : ১০:৩৭:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬