নিউইয়র্ক ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৬:৪১:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে করতে পারে ভারত জাতীয় ক্রিকেট দল। মূলত দ্বিপাক্ষিক এই সিরিজটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কূটনৈতিক জটিলতা ও ভারত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষিত এই সফর নিয়ে এখনো দুই দেশের বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, স্থগিত হওয়া সিরিজটি খেলতে ভারত এখন বাংলাদেশ সফরে আসতে মুখিয়ে আছে।

মঙ্গলবার (২১ জুলাই) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমিনুল হক। সেখানে আসন্ন ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। পরে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। এ নিয়ে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কের টানপোড়েন তৈরী হয়।

আমিনুল হক জানিয়েছেন বর্তমান সরকার ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করছে। তিনি বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

আমিনুল হক আরও বলেন, ‘এরইমধ্যে আমি নিজেই আমাদের যে ভারতীয় দূতাবাসে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে, তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময়ের যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে ক্রীড়া কূটনীতি,যোগাযোগ সবকিছুই খুব স্বাভাবিকভাবেই চলমান থাকবে ইনশাল্লাহ।’

এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সফরটি ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়াও সম্প্রতি বিসিবি ভারত সিরিজের টেলিভিশন ও মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করলে সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৬:৪১:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬