নিউইয়র্ক ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’

  • আপডেটের সময় : ০৫:৩৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। আর তাই হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ক্রিকেটারের ভাষায়, ‘আমরা তাদের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি।’ 

ম্যাচ শেষে হারের কারণ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘বেশ সহজ ব্যাপার, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, তারা ছিল ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না।’প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের সামনে অনেক রান তুলে দিয়েছে। গতকাল এমন একটি উইকেটে ব্যাট করার সুযোগ থাকলেও আমরা সেই রানটা তুলে নিতে পারিনি।

কয়েকজন শুরু পেয়েছিল, কিন্তু সেটিকে বড় ইনিংসে পরিণত করতে পারেনি। গ্রিনিকে আমার মনে হয়েছে খুব ভালো ব্যাটিং করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না।’ম্যাচে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লিড দিতে হতো বলে মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রানের লিড দরকার ছিল ম্যাচে থাকার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারিনি। যেমনটা বললাম, বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে।’ 

তবে হারলেও খুব বেশি হতাশ নন স্মিথ। তিনি বলেন, ‘আমি আশা করি এটা শুধু একটা খারাপ সপ্তাহ। আমরা এক নম্বর দল হওয়ার একটা কারণ আছে। দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এই সপ্তাহটা ছিল একটু ব্যতিক্রম।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’

আপডেটের সময় : ০৫:৩৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬