নিউইয়র্ক ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিলস পরেছি- হঠাৎ মেজাজ হারালেন কারিনা

  • আপডেটের সময় : ১২:১৩:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড তারকা কারিনা কাপুর খানকে বেশিরভাগ সময়ই হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দেন। তবে এবার তাকে দেখা গেল ভিন্নরূপে। মেজাজ হারিয়ে ছবি শিকারিদের ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী। আর এতেই মিশ্র সমালোচনার মুখে পড়েছেন কারিনা।

ভারতীয় সংবাদ মাধ্সযমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেত্রীর আসন্ন সিনেমা ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অলিভ রঙের কো-অর্ড সেট, হিল জুতো, খোলা চুল, আর হালকা মেকআপে বেশ স্নিগ্ধ লুকেই দেখা যায় অভিনেত্রীকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন কারিনা।

এ সময় ছবি তোলার জন্য বিভিন্ন দিক থেকে তাকে ডাকছিলেন ছবিশিকারিরা। কখনও ডানে, কখনও বাঁ দিক থেকে, আর এতেই কারিনা বিরক্ত হয়ে ধমক দেন পাপারাজ্জিদের। 

ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী বলেন, কখনও এদিক, কখনও ওদিক— আমি তো হিল পরে আছি। বুঝিয়ে দিলেন হিল জুতা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে তার।

এদিকে ভাইরাল হওয়া কারিনার এ ভিডিওকে ঘিরে অভিনেত্রীকে কটাক্ষ করে অনেকেই তুলনা টেনেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে।।

সামাজিক মাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করছেন কারিনার। কারণ ছবিশিকারিদের সঙ্গে প্রায়ই কড়া ব্যবহারের জন্য পরিচিত জয়া। কেউ বা আবার বেবোর মেজাজে মুগ্ধ। কখনও হাসিখুশি, কখনও মেজাজি—প্রিয় অভিনেত্রীকে এমন ভাবেই দেখতে চান ভক্ত-অনুরাগীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হিলস পরেছি- হঠাৎ মেজাজ হারালেন কারিনা

আপডেটের সময় : ১২:১৩:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬