নিউইয়র্ক ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেটের সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকার কুরআনবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়েও সংসদে বিতর্কিত ‘হেবা আইন’ সংশোধন পাস করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এই শরীয়াহবিরোধী আইন দ্রুত বাতিল করা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে হঠাৎ করে শরিয়াহবিরোধী এ আইন পাস করেছে। এটি সরাসরি ইসলামের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে আলেম সমাজকে অপমান করা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে ফয়জুল করীম বলেন, একদিকে তারা লংমার্চ করছে, অন্যদিকে সংসদে এই আইনের পক্ষেই কথা বলছে। এটা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে দলটি ঘোষণা করে, হেবা আইন ইস্যুতে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

আপডেটের সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬