নিউইয়র্ক ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন

  • আপডেটের সময় : ০৫:১২:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে বন্যা, কোথাও পাহাড় ও ভূমিধস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা প্রতিদিন বাড়ছে। অন্যদিকে, চীনে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৯ জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত-চীনে অর্ধশতাধিক প্রাণহানি। এক সপ্তাহের টানা বর্ষণে ভারতের মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মৌসুমি বৃষ্টির দাপটে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুজরাট। টানা বর্ষণে সুরাটসহ বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ত্রিপুরার ৩ জেলায় বন্যা। ঘরছাড়া ১১ হাজার মানুষ, ৪ হাজারের বেশি বাড়ির ক্ষতি, পরিস্থিতি অবনতির আশঙ্কা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ত্রিপুরার ঊনকোটি জেলার। তার পরেই খোয়াই এবং ধলাই জেলা। ঊনকোটিতে ৩৫টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। খোয়াইয়ে ২৪টি এবং ধলাইয়ে ২০টি শিবির গড়ে তোলা হয়েছে। মহারাষ্ট্র, গোয়া ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে।

রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে অরেঞ্জ ও রেড অ্যালার্ট বহাল রয়েছে। কর্ণাটক, উত্তরাখ্ল, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির পূর্বাভাসে হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অনেক পরিবার। টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড়বৃষ্টি। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী টাইফুন বাভির সম্ভাব্য আঘাত মোকাবিলায় উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

এদিকে তাইওয়ানে টাইফুন বাভিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উপকূলীয় জলোচ্ছ্বাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৯ হাজার সেনাসদস্য। ভিয়েতনামের উত্তরাঞ্চলে টানা বর্ষণ ও টাইফুন মেইসাকের প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে সরকার। থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক অনুভূত

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন

আপডেটের সময় : ০৫:১২:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬