নিউইয়র্ক ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধে ভেঙে পড়েছে কিউবার বিদ্যুৎব্যবস্থা, দেশজুড়ে অন্ধকার

  • আপডেটের সময় : ০৫:১৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় কিউবায় আবারও দেশব্যাপী বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়।

শুক্রবার (১০ জুলাই) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

তবে কী কারণে সর্বশেষ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে গত সোমবারও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। এ নিয়ে চলতি বছরে কিউবায় চারবার জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ল। মার্চ মাসেই এমন দুটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা করছে কিউবা। ১৯৬০-এর দশক থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধ কার্যকর রয়েছে, যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম নিষেধাজ্ঞাগুলোর একটি হিসেবে বিবেচিত।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর নীতি অনুসরণ করছেন। এর অংশ হিসেবে বিদেশি জ্বালানি সরবরাহেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা দেশটির বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে।

এদিকে চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। সমাজতান্ত্রিক নেতা মাদুরো কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক অনুভূত

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধে ভেঙে পড়েছে কিউবার বিদ্যুৎব্যবস্থা, দেশজুড়ে অন্ধকার

আপডেটের সময় : ০৫:১৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬