নিউইয়র্ক ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টরন্টোতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

  • আপডেটের সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর হামলায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক্সে প্রকাশিত তথ্যের বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টরন্টোতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

আপডেটের সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬