নিউইয়র্ক ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা

  • আপডেটের সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফারহান আলী ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলেও অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। আর প্রথমবারের মতো ফারহান ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল।২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফারহান।

জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি।প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে আপাতত ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে ফারহানের। 

তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’

প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েই ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফারহান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা

আপডেটের সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬