নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

  • আপডেটের সময় : ০১:১২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে এই মিডফিল্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)।এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে প্রথম দিনের অনুশীলনে বেশিরভাগ সময় স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা।

মূলত হামজার অপেক্ষাতেই ছিল গোটা দল; অবশেষে জাকার্তায় দলের সঙ্গে তার যোগদানের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটলো। দলের সঙ্গে মিলিত হয়ে এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনে নামার প্রহর গুনছেন এই তারকা মিডফিল্ডার।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে হামজাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি, পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার

কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব: ট্রাম্প

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

আপডেটের সময় : ০১:১২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬