নিউইয়র্ক ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

  • আপডেটের সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি, বাংলাদেশে তৈরি দক্ষ জনশক্তির কর্মসংস্থান, শিক্ষা এবং প্রযুক্তি খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামগুলোতে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা এবং অভিন্ন বৈশ্বিক ইস্যুতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত পোষণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

আপডেটের সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬