নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের পর উয়েফা প্রধানের কড়া বার্তা: ‘ফুটবল বিক্রির জন্য নয়’

  • আপডেটের সময় : ০২:৫২:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার অংশীদারত্ব গোপনে বিক্রি করে দেওয়ার বিতর্কিত সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তোপের মুখে পড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাতিল করলেও, বিশ্ব ফুটবলে আস্থার সংকট কাটেনি বলে মন্তব্য করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফুটবলের এই ভাঙা ঐক্য ও বিশ্বাস সহজে মেরামত হওয়ার নয়।

সম্প্রতি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দেন ইনফান্তিনো। এরপর বুধবার পর্তুগাল ফুটবল সামিটে এই প্রথমবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন উয়েফা প্রধান। যদিও বক্তব্যে তিনি ফিফা বা এর সভাপতির নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট।

সামিটে সেফেরিন বলেন, “সবাই খেলাকে নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ঊর্ধ্বে জায়গা দেয় না। আমাদের খেলায় আস্থা প্রধানত তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে—একতা, স্বচ্ছতা এবং এমন একটি শাসনব্যবস্থা যা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য নয়, বরং সবার স্বার্থে কাজ করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যারা এগুলো রক্ষার শপথ নিয়েছিল, তাদের মাধ্যমেই এই তিনটি স্তম্ভ ভেঙে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ফুটবল বিশ্বের ঐক্য ভেঙে দেওয়া বিতর্কিত প্রকল্প হয়তো বাতিল করা হয়েছে, কিন্তু মানুষের মনে যে আস্থার ফাটল ধরেছে তা আজও ফেরেনি। এখন এই ভাঙা আস্থা মেরামত করাই আমাদের মূল কাজ।”

সামিটে উপস্থিত ফুটবল বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে সেফেরিনের সাফ কথা, “ফুটবল বিক্রির জন্য নয়। এই বার্তা উয়েফা বছরের পর বছর ধরে দিয়ে আসছে, এবং আমি নিশ্চিত এই সামিট এটিকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবে।” পরিশেষে তিনি সতর্ক করে বলেন, “যারা ফুটবল পরিচালনা করেন, তারা যদি সবসময় মনে রাখেন যে এই খেলাটি আসলে কাদের জন্য—তবেই ফুটবল নিরাপদ থাকবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের পর উয়েফা প্রধানের কড়া বার্তা: ‘ফুটবল বিক্রির জন্য নয়’

আপডেটের সময় : ০২:৫২:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬