নিউইয়র্ক ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

  • আপডেটের সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গত ১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। বিশ্বকাপ জিতে স্পেনের একেকজন ফুটবলার প্রায় ১২ লাখ মার্কিন ডলার করে বোনাস পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। সেই অর্থ নিজে না নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মীদের দিয়ে দিয়েছেন এক ফুটবলার।

স্পেনের সাফল্যের পেছনে ছিলেন ২৬ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। তবে মাঠের বাইরেও ফেডারেশনের কর্মীরা ক্যাম্প ও টুর্নামেন্টে দলের যাবতীয় ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের খেলোয়াড় ও ফেডারেশনের মধ্যে বোনাস নিয়ে চুক্তি হয়েছিল। দল যত দূর এগোবে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাসও তত বাড়বে। বিশ্বকাপ জেতার পর প্রত্যেক খেলোয়াড়ের প্রাপ্য বোনাস দাঁড়ায় প্রায় ১২ লাখ ডলারে।

সেই অর্থ নিজের জন্য না রেখে ফেডারেশনের কর্মীদের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী এক ফুটবলার। তবে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। সেই খেলোয়াড় চেয়েছেন, তার এই উদ্যোগের সঙ্গে যেন ব্যক্তিগত প্রচারের কোনো সম্পর্ক না থাকে। তার লক্ষ্য, দলের সাফল্যের পেছনে থাকা ফেডারেশনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো।

স্পেন দলের বিশ্বকাপ ব্যস্ততা শুরু হয়েছিল জুনের শুরুতে। এরপর প্রায় দুই মাস দলের সঙ্গে থেকে মাঠের বাইরের নানা কাজ সামলেছেন ফেডারেশনের কর্মীরা। স্পেনের সেই ফুটবলার মনে করেন, তারাও দলের এই যাত্রার অংশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

আপডেটের সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬