নিউইয়র্ক ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্র সচিবসহ দুজনের বিরুদ্ধে তদন্ত শেষ

  • আপডেটের সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়) নীতির আওতায় অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, জুলাইয়ের সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতির কথাও জানিয়েছে প্রসিকিউশন।

তাদের ভাষ্য অনুযায়ী, আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও প্রসিকিউশনের হাতে এসেছে।

প্রসিকিউশন জানিয়েছে, এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক স্বরাষ্ট্র সচিবসহ দুজনের বিরুদ্ধে তদন্ত শেষ

আপডেটের সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬