নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স

  • আপডেটের সময় : ০১:৪৮:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ব্রাসেলসে মাইকেল ওলিসের দুর্দান্ত গোলে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

কোচ জিনেদিন জিদানের অধীনে এটি ফ্রান্সের টানা দ্বিতীয় জয়।ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। এমন সময় ফ্রান্সের জন্য ত্রাতা হয়ে আসেন বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা ওলিসে। 

বদলি হিসেবে মাঠে নামা ওলিস ম্যাচের ৮৮ মিনিটে নিজের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যান। এরপর দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান। 

এতেই ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে নেশনস লিগের ‘এ১’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের পেছনে ৩ পয়েন্ট করে রয়েছে বেলজিয়াম ও ইতালি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেষ মুহূর্তের ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স

আপডেটের সময় : ০১:৪৮:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬