নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার সদস্যদের জন্য বিরাট সুখবর, ৬০০ কোটি ডলারের ভল্ট খুলছেন ইনফান্তিনো

  • আপডেটের সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের সময়। তাই সমর্থনের পাল্লা ভারী করতে নড়েচড়ে বসছেন বর্তমান ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ফিফার নগদ রিজার্ভ থেকে সংস্থার ২১১ সদস্যদের প্রত্যেককে অন্তত এক কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছিল উয়েফা ও কনকাকাফ। তাদের সেই আহ্বান বিবেচনায় রেখেছেন ইনফান্তিনো।

ফিফার নগদ রিজার্ভে থাকা ৬০০ কোটি ডলারের ভল্ট ভাঙতে চলেছেন ইনফান্তিনো। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভর্নিং বডির ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের কাছে পাঠানো চিঠি বিবিসি স্পোর্টের নজরে পড়েছে। সেখানে ইনফান্তিনো বলেছেন, অতিরিক্ত তহবিল থেকে দায়িত্বের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণকে তিনি সমর্থন দেবেন।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে। ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ‘আমি অর্থের পরিমাণ নিয়ে আগে থেকে কোনো মন্তব্য করবো না। আমি সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিলকে সমর্থন করবো, যা ফিফার যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বের সাথে প্রদান করা সম্ভব, ন্যায্যভাবে প্রয়োগ করা হবে এবং স্বচ্ছ ও নিরীক্ষণযোগ্য ব্যবস্থা দ্বারা সমর্থিত হবে। এই উচ্চাকাঙ্ক্ষা প্রশংসনীয়। এখন আর্থিক প্রমাণ, প্রশাসনিক ব্যবস্থা এবং বাস্তবায়নকে অবশ্যই একে সমর্থন করতে হবে।’

তিনি ব্যাখ্যা করলেন, ‘একটি একক সংখ্যা আলোচনার সূচনা করতে পারে, কিন্তু তা একটি বৈশ্বিক নীতিকে সম্পূর্ণ করতে পারে না। তাই আমি মহাসচিবকে নির্দেশ দিয়েছি যেন তিনি সমস্ত দাখিলকৃত প্রস্তাবগুলোকে একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করেন, যা ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’

গত বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা সভাপতির বাতিল হওয়া প্রাইভেট ইকুইটি প্রস্তাবের জবাবে ফুটবল পরিচালনা পর্ষদগুলোর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ-এর উদ্দেশ্য ছিল বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি তৈরি করা, যার ২১% শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে মাত্র চার দিন পর এই পরিকল্পনাটি বাতিল করা হয়।

সেই পরিকল্পনাটি বাতিল হলেও ইনফান্তিনো আবার দাবি করলেন, অতিরিক্ত অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই ওই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। ইনফান্তিনো বলেন, ‘সাম্প্রতিক একটি বাণিজ্যিক প্রস্তাবনা, যা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফুটবলে আরও বেশি বিনিয়োগের জন্য ফিফাকে সক্ষম করার উদ্দেশ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফার সদস্যদের জন্য বিরাট সুখবর, ৬০০ কোটি ডলারের ভল্ট খুলছেন ইনফান্তিনো

আপডেটের সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬