নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ বছরের অপেক্ষা শেষে বিরল এক রেকর্ড জিদানের

  • আপডেটের সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্রান্সের কোচ হিসেবে অভিষেকেই ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন জিনেদিন জিদান। উয়েফা নেশনস লিগে টানা দুই জয় পেয়েছে ফ্রান্স। এতেই প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া মাত্র চতুর্থ কোচ হলেন সাবেক এই তারকা ফুটবলার।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘স্ট্যাটস ফুট’-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের কোচ হিসেবে প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচ জেতা কোচের তালিকায় জিদান চতুর্থ। এর আগে হেনরি গুয়েরিন ১৯৬৪ সালে, হেনরি মিশেল ১৯৮৪ সালে এবং আইমে জ্যাক ১৯৯৪ সালে এই কীর্তি গড়েছিলেন। অর্থাৎ তিন দশকেরও বেশি সময় পর কোনো নতুন ফ্রান্স কোচ আবার এমন শুরু পেলেন।

তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল জিদানের অভিযান। এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলজিয়ামের মাঠেও একই ব্যবধানে জয় পায় ফ্রান্স। শেষ দিকে মাইকেল ওলিসের গোলে নিশ্চিত হয় ফরাসিদের জয়। 

এই জয়ে নেশনস লিগের ‘এ১’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের পেছনে ৩ পয়েন্ট করে রয়েছে বেলজিয়াম ও ইতালি।আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে ফ্রান্স। জিদানের সামনে তাই এখন সুযোগ, শুরুটা আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাওয়ার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩২ বছরের অপেক্ষা শেষে বিরল এক রেকর্ড জিদানের

আপডেটের সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬