নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

  • আপডেটের সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি বাবা। নিহত মোহাম্মদ আবদুর রহিমের বয়স ৬২ বছর।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আবদুর রহিম তার ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। অনুশীলনের একপর্যায়ে মেয়ের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় তার মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে ওয়ারেন পুলিশের ট্রাফিক দুর্ঘটনা তদন্তকারী দল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিমের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তার একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আবদুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

আপডেটের সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬