নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প 

  • আপডেটের সময় : ০৭:০৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন অবরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

তিনি দাবি করেন, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল। তবে পরে তেহরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই চুক্তি থেকে সরে আসে।

এর আগে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নিরাপত্তা বাবদ অর্থ নেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প মঙ্গলবার (১৪ জুলাই) বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভব হলে এর পরিচালনার দায়িত্বও নেব। আমরা এই প্রণালির অভিভাবক হব এবং এ দায়িত্ব পালনের জন্য আমাদের পারিশ্রমিক পাওয়া উচিত।’

তিনি আরও বলেন, বিশ্বের অনেক ধনী দেশ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে। তাই যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সেবা বিনা মূল্যে পাওয়া উচিত নয়। এ দায়িত্ব পালনের বিনিময়ে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য অর্থ পাওয়া উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র: এএফপি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইরানের সতর্কতা উপেক্ষা, হরমুজে দুই সুপার ট্যাংকার অচল

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প 

আপডেটের সময় : ০৭:০৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬