নিউইয়র্ক ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

  • আপডেটের সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাওলানা আবু সাঈদ নামে এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। বিষয়টি রোববার (৪ অক্টোবর) জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর বাড়ি উপজেলার রাজগাতী ইউনিয়নে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত দেখা গেলে বিষয়টি জানতে চান পরিবারের সদস্যরা।

তখন শিশুটি পরিবারের কাছে অভিযোগ করে, মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ তাকে জোর করে শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও শিশুটি জানায়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ছেলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অন্য কোনো শিশুর সঙ্গেও ঘটতে পারে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাদ্রাসার পরিচালক বিল্লাল হোসেন বলেন, বিষয়টি জানার পর দুই পক্ষের লোকজনকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নান্দাইলে ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

আপডেটের সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬