নিউইয়র্ক ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

  • আপডেটের সময় : ০৪:৫২:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিএনপিকে শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি (ছলচাতুরী) না করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটা বলেন।  এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।

পথসভায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বলা হয় না কি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।

বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

আপডেটের সময় : ০৪:৫২:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬