নিউইয়র্ক ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাত ম্যাচেই তুরস্কে রেকর্ড গড়লেন সালাহ

  • আপডেটের সময় : ১২:৪৭:০১ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাত্র ৭ ম্যাচ খেলে তুরস্কের শীর্ষ লিগে রেকর্ড গড়লেন মোহাম্মদ সালহ। ট্রাবজোনস্পোরের এই তারকা প্রথম ফুটবলার হিসেবে তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রেখেছেন। সামসুনস্পোরের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ট্রাবজোনস্পোর।

এই ম্যাচে একটি অ্যাসিস্ট করেন সালহ। এতে তুরস্কের লিগে সাত গোলের পাশাপাশি তিন অ্যাসিস্টে করেছেন এই মিশরীয় তারকা। সুপার লিগে যে কোনো খেলোয়াড়ের জন্য সাত ম্যাচে ১০ গোলে অবদান রাখা একটি রেকর্ড।

গত আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল ছেড়ে ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি করেন সালাহ। ইংলিশ ফুটবলের গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে অ্যানফিল্ড ছাড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ট্রাবজোনস্পোরের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর ইস্তানবুলে হাজারো ভক্ত-সমর্থকরা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। দলের হয়ে তুর্কি সুপার লিগে তার অভিষেক হয় বেঞ্চ থেকে মাঠে নেমে। তার এক মাস পর তিনি হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্ট করেন, তার দল ৪-০ গোলে হারায় গ্যালাতাসারাইকে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাত ম্যাচেই তুরস্কে রেকর্ড গড়লেন সালাহ

আপডেটের সময় : ১২:৪৭:০১ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬