নিউইয়র্ক ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

  • আপডেটের সময় : ০১:১৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা চালানোর খবরের পর সেখানে থাকা নিজের দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ‘চরম সতর্কতা’ অবলম্বন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

সোমবার (১২ অক্টোবর) দপ্তরটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত তাদের সরকারি কর্মচারীদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। একই সাথে দেশটি প্রধান প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ঘোষণা এবং ভ্রমণ সূচিতে সম্ভাব্য বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সচেতন থাকা উচিত।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের ‘চরম সতর্কতা’ যুক্তরাষ্ট্রের

আপডেটের সময় : ০১:১৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬