নিউইয়র্ক ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ১০ মণ ইলিশ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

  • আপডেটের সময় : ১২:০৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ছয়টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, বুধবার রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই জেলেদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা জাল ও নৌকা বিনষ্ট করা হয়েছে। আর আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় নদীতে দিনরাত তিন থেকে চারটি দল টহল দিচ্ছে। কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চাঁদপুরে ১০ মণ ইলিশ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

আপডেটের সময় : ১২:০৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬