নিউইয়র্ক ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে আগুনে দগ্ধ হয়ে ৩ ভারতীয়র মৃত্যু

  • আপডেটের সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জার্মানির বোখাম শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয়। বুধবার (১৪ অক্টোবর) দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুজন নারী ও ২৬ বছর বয়সী এক পুরুষ আছেন। এছাড়া এ ঘটনায় ধোঁয়ায় দমবদ্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রথমে ধারণা করা হয়েছিল, সাধারণ আগুন লেগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। কিন্তু প্রাথমিক তদন্তে আগুন লাগার বদলে আগুন লাগানোর তথ্য পাওয়া যায়। আর এই আগুন লাগিয়ে হত্যার অভিযোগে রোমানিয়ার ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ড তদন্তকারীরা বাড়িটি পরীক্ষা করেন এবং বৈদ্যুতিক বা অন্য কোনো কারণে আগুন লাগার কোনো ইঙ্গিত পাননি। ওই সময় তারা প্রাথমিকভাবে ধারণা করেন, ইচ্ছাকৃতভাবে কেউ ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। যদিও তারা এখনো কোনো চূড়ান্ত তথ্য জানাননি।

মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জরুরি পরিষেবার সদস্যরা এসে বাড়িটির দ্বিতীয় তলায় তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশকে ৪টা ১৬ মিনিটের দিকে আগুনের ব্যাপারে জানানো হয়। এরপর তারা সেখানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠান। সিড়ির ফাঁক দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে উদ্ধারকারীদের আটকে পড়াদের বের করে আনতে বেগ পেতে হয়।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের মাত্র একদিন আগেই গত রোববার ওই ভবনে দুই পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে হয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জার্মানিতে আগুনে দগ্ধ হয়ে ৩ ভারতীয়র মৃত্যু

আপডেটের সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬