নিউইয়র্ক ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : ১২:৫৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিাবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষিকাসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে জানান, এ ঘটনায় ২১ জন মারা গেছেন এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত সব শিশুর বয়স ১৩ বছর বা তার নিচে এবং দুর্ঘটনায় আহত আরও ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ার ডেপুটি কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকাকালীন ছাদ ধসে পড়ে। খবর পেয়ে রেসকিউ ১১২২-এর কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি প্রাথমিক অবস্থায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করেছেন।

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে পাকিস্তানে প্রায়শই ভবন ও ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। সম্প্রতি লাহোর, উমরকোট, ডেরা গাজী খান এবং ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে স্কুল ও বাসাবাড়ির ছাদ ধসে বহু শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: ডন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যু

আপডেটের সময় : ১২:৫৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬