নিউইয়র্ক ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

  • আপডেটের সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)–এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের মুখপাত্রের কার্যালয়।

জানা যায়, পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে, তিনি বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে দায়িত্ব পালনের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।

রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন গ্যানিওন।

জানা যায়, ২০০২ সালে ইউএনএএমএ প্রতিষ্ঠিত হয়। 

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন রাবাব ফাতিমা।

সেই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

আপডেটের সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬