নিউইয়র্ক ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেভিয়াকে উড়িয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল মাদ্রিদ 

  • আপডেটের সময় : ০২:৩১:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৮ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।

ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। 

আগামী রোববার (২৫ অক্টোবর) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এল ক্লাসিকোর আগে বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে রিয়ালকে।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রিয়াল। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন আরদা গুলার।

এর ৭ মিনিট পর জুড বেলিংহামের দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

বিরতির পরও রিয়ালের আক্রমণের ধার কমেনি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। 

এরপর ম্যাচের ৭৯ মিনিটে মানু বুয়েনো সেভিয়ার হয়ে একটি গোল শোধ করলেও ২ মিনিট পরই একক প্রচেষ্টায় দুর্দান্ত শটে রিয়ালের চতুর্থ গোলটি করেন দিয়োমান্দে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সেভিয়াকে উড়িয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল মাদ্রিদ 

আপডেটের সময় : ০২:৩১:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬