নিউইয়র্ক ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

  • আপডেটের সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারবো।’

সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। এরপর আর আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বছর বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।

বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জমান। তিনি বলেন, ‘আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের ওপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে লোকে যে হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।’

বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ফখর জামান। তিনি বলেন, ‘বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০২৭ বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

আপডেটের সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬