স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে জোড়া গোল করে মূল ভূমিকা রাখেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করল লস ব্লাঙ্কোরা।
গতকাল অনুষ্ঠিত ম্যাচের ৬৩তম মিনিটে সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন ডিবক্সের ভেতরে কিলিয়ান এমবাপেকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি মাতেও বুসকেটস ফেরার। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় ‘পানেনকা’ শটে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন এমবাপে।
স্প্যানিশ ফুটবলের দীর্ঘ ইতিহাসে পাওয়া ৬০০টি পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদ মোট ৪৬৪টি গোল অর্জন করেছে। ক্লাবের হয়ে সফলতম এবং সর্বোচ্চ পেনাল্টি গ্রহণকারীদের তালিকা।
ক্রিশ্চিয়ানো রোনালদো: সর্বোচ্চ ৬৯টি পেনাল্টি শট নিয়ে জালে জড়িয়েছেন ৬০টি। করিম বেনজেমা: ৩২টি শটে করেছেন ২৬টি গোল। কিলিয়ান এমবাপে: গতকাল ১৮তম পেনাল্টি শট নিয়ে নিজের ১৫তম গোল পূর্ণ করেন। সার্জিও রামোস: ১৭টি শট থেকে পেয়েছেন ১৬টি গোল। ভিনিসিয়ুস জুনিয়র: ৯টি পেনাল্টি শটের মধ্যে গোল করেছেন ৭টিতে।


























