নিউইয়র্ক ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান 

  • আপডেটের সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের লক্ষ্যে এগিয়ে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (২৩ অক্টোবর) আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এতে তার অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৮২। 

তবে এই গোল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। আল ফয়সালির বিপক্ষে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। 

এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে জড়ায়। এরপরই চিরচেনা ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন রোনালদো। কিন্তু বলটিতে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। 

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করে। তাদের হিসাব অনুযায়ী, এটি তার ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৮ গোল প্রয়োজন তার।

কিন্তু ফুটবলের পরিসংখ্যান-বিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করে। ফলের রোনালদোর এই গোল নিয়ে তৈরি হয় বিতর্ক। 

তবে সংবাদমাধ্যম আরিয়াদিয়াহ-র প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের রিপোর্টের ভিত্তিতে এটিকে আত্মঘাতী গোল নয়, রোনালদোর গোল হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

সৌদি প্রো লিগের আভ্যন্তরীণ সূত্রে সংবাদমাধ্যমটি ব্যাখ্যা দিয়েছে, গোলদাতা শনাক্ত করতে ম্যাচ কর্মকর্তারা রেফারির রিপোর্টের ওপর নির্ভর করেন, কোনো আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ওপর নয়।

রেফারির রিপোর্ট নিয়ে বিতর্ক থাকলে সম্ভাব্য পরিবর্তনের জন্য কমিটির কাছে পাঠানো হয় এবং তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। এক্ষেত্রে এমন কিছুই হয়নি। মানে রেফারি নিশ্চিতভাবে জানিয়েছেন, গোলটি রোনালদোই করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান 

আপডেটের সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬