নিউইয়র্ক ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবর খুঁড়ে ৯ কঙ্কাল নিয়ে গেল দুর্বৃত্তরা

  • আপডেটের সময় : ০৪:৩৯:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে ময়লা ও আগাছা জমে ছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। পরে কবরের ওপরের মাটি সরিয়ে দেখা যায়, ভেতরে কোনো কঙ্কাল বা লাশ নেই।

বিষয়টি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে মৃতদের স্বজনরা এসে ভিড় করতে থাকেন। এ সময় এলাকাবাসী কবরস্থানে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখেন। তারা জানান, ওই কবরস্থানের ৯টি কবরে কঙ্কাল নেই। তবে সকালেই খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলেন কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কবর খুঁড়ে ৯ কঙ্কাল নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেটের সময় : ০৪:৩৯:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬