নিউইয়র্ক ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনের আগে বাড়লো ট্রাম্পের জনসমর্থন

  • আপডেটের সময় : ১২:৪৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন গত সপ্তাহের সর্বনিম্নের চেয়ে এক শতাংশ বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে পরিচালিত রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে। এই নির্বাচন নির্ধারণ করবে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সেনেটে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আধিপত্য বজায় থাকবে কি না।

অনলাইনে পরিচালিত পাঁচ দিনব্যাপী এই জরিপে ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ও ১ হাজার ২৮০ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। এতে দেখা গেছে, কংগ্রেসের সাধারণ নির্বাচনে ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন এবং ৩৬ শতাংশ ভোটার রিপাবলিকানদের বেছে নিয়েছেন। সিদ্ধান্তহীনতায় থাকা ১১ শতাংশ ভোটারের ঝোঁক হিসাব করলে জাতীয় দৌড়ে ডেমোক্র্যাটরা ৫০ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকানদের ৪১ শতাংশের চেয়ে এগিয়ে রয়েছে।

নির্বাচনী বিশ্লেষণ অনুযায়ী ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা থাকলেও সেনেটে জয় পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে নির্বাচনে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে এবং ৪৪ শতাংশ রিপাবলিকানদের পক্ষে রায় দিয়েছেন। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে উচ্ছ্বাস ছিল ৪৬ শতাংশ, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে তা মাত্র ৩০ শতাংশ।

ফেব্রুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ইরানে সামরিক অভিযানের পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যায়। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ ভোটার মনে করেন তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে পরিচালিত হচ্ছে। যুদ্ধের আগে অর্থনীতিতে রিপাবলিকানদের বেশি বিশ্বাস করলেও বর্তমানে ৩৭ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের অর্থনীতি পরিচালনায় উন্নত মনে করছেন, যেখানে ৩৩ শতাংশ ভোটার রিপাবলিকানদের সমর্থন করছেন।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মধ্যবর্তী নির্বাচনের আগে বাড়লো ট্রাম্পের জনসমর্থন

আপডেটের সময় : ১২:৪৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬