নিউইয়র্ক ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট জালিয়াতির তথ্য দিলেই ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ও পূর্ববর্তী নির্বাচনগুলোতে ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীদের ১০ লাখ ডলার (১ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তির শর্তে এই অর্থ প্রদান করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যেকোনো ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার প্রদান করা হবে, যদি তা জালিয়াতি সৃষ্টকারীদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করে!’

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভোটাররা নির্ধারণ করবেন কোন দল মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে। ভোটের শতভাগ সততা এবং নিরাপত্তা নিয়ে রাজনীতিতে তীব্র তর্ক-বিতর্কের আবহেই এই বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভোট জালিয়াতির তথ্য দিলেই ১০ লাখ ডলার পুরস্কার দেবেন ট্রাম্প

আপডেটের সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬