নিউইয়র্ক ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

  • আপডেটের সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচন ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে—এমন কোনো জোরালো আশার জায়গা নেই বলে স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, ইসরায়েলের এই নির্বাচন যেন ফিলিস্তিনিদের ওপর চলা অপরাধ ও নিপীড়ন থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে নেওয়ার কোনো সুযোগ তৈরি না করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এরিকা গুয়েভারা রোসাস তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজনৈতিক প্রার্থীরা ফিলিস্তিনবিরোধী মনোভাবকে বেপরোয়াভাবে ব্যবহার করেছেন। এমনকি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তারা মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী অপরাধগুলো আরও বাড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের এমন বৈরী মনোভাবের বড় প্রমাণ হলো, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক এবং উগ্র বামপন্থী বালদ দলের প্রধান সামি আবু শাহেদেহকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন দলের প্রার্থীরা সম্মিলিতভাবে জোর প্রচেষ্টা চালিয়েছেন।

এই বাস্তবতায় যে সমস্ত দেশের ইসরাইলের ওপর যথেষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে, তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। এরিকা গুয়েভারা রোসাস নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলের মধ্যকার অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জোরালো দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

আপডেটের সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬