নিউইয়র্ক ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১২:১৪:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ ‘এসআর পার্সেল সার্ভিস’ থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি সদস্যরা।

গ্রেপ্তার প্রিভেল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কাছে খবর আসে কুরিয়ারের মাধ্যমে মাদকের কেনাবেচা হচ্ছে। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগতর রাতে অভিযানে নামে এসআরবি সদস্যরা। একপর্যায়ে ‘এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডের’ মাধ্যমে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকেই ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে প্রিভেলকে গাঁজাসহ নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

এরআরবি আরও জানায়, কীভাবে এবং কোন এলাকা থেকে এসব মাদক আনা হয়েছে তা তদন্ত করা হবে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা যাচাই-বাছাই চলছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও গাদির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গভীর রাতে পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:১৪:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬