নিউইয়র্ক ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের

  • আপডেটের সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়ে গেছে। রোববার (১ নভেম্বর) মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন জানান আইনজীবী মাহাবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির শিকার এবং জটিল হৃদরোগে ভুগছেন।

মামলাটিতে এর আগে গত ৩০ সেপ্টেম্বর তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম আপসের শর্তে জামিন পেয়েছেন উল্লেখ করে একই শর্তে নজরুলেরও জামিন চাওয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ জামিনের জোরালো বিরোধিতা করলে আদালত তা খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। পরবর্তীতে পুলিশ এমপি গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা এবং মরিয়মের মামা ওবায়দুল রহমানকে গ্রেফতার করে হেফাজতে নেয়। বর্তমানে এ মামলার আসামি নজরুল ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুল রহমান কারাগারে রয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের

আপডেটের সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬