নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

  • আপডেটের সময় : ১২:১১:১২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিনেই ঢাকা টেস্টে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

মূলত নিজেদের দ্বিতীয় ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ফসকে যায়। প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৫ রানে। ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। যা ক্যারিবিয়ানদের চলমান টেস্ট চক্রে তৃতীয় জয়।

অন্যদিকে এই হারে সাদা পোশাকের ক্রিকেটে পাঁচ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে টানা পাঁচ ম্যাচে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড (দুই ম্যাচ) ও পাকিস্তানকে (দুই ম্যাচ) হারিয়েছিল বাংলাদেশ। গতকাল ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। মাত্র ১১ ওভারের মধ্যে দলের পঞ্চাশ রান পূর্ণ করেন তারা। একই ছন্দ ধরে রেখে ১৯ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করেন দুই ওপেনার। 

পরে শরীফুল ইসলাম আক্রমণে এসে ভাঙেন উদ্বোধনী জুটি। বোল্ড হয়ে ফেরেন ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করা ক্যাম্পবেল। এরপর ৩ নম্বরে নামা তেজনারাইন চন্দরপলকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। তবে এক প্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কিং। ১০ চার ও ১ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কাভেম হজের ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান। এমন হতাশাজনক হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ আরো কঠিন হয়ে গেল শান্তদের জন্য।

ঢাকা টেস্টের পর সিলেট টেস্টে আগামী ৫ নম্বরে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই চক্রে বাংলাদেশের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। ফাইনালে খেলতে হলে বাকি পাঁচ ম্যাচের অন্তত চারটিতে জয় তুলে নিতে হবে বাংলাদেশকে। পাশাপাশি অন্য ম্যাচটি ড্র করতে হবে। তাহলেই কেবল ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের সামনে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭২ ও ১৪২

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২

ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: জোমেল ওয়ারিকান

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

আপডেটের সময় : ১২:১১:১২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬