নিউইয়র্ক ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুততম ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

  • আপডেটের সময় : ১২:১১:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কেপ টাউন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে রাবাদার পরিসংখ্যান ছিল- ৭৪ ম্যাচে ৩৪৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে (পঞ্চম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত) ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৩৫০ উইকেট পূর্ণ করেন রাবাদা।  

৭৫তম টেস্টে ৩৫০ উইকেট শিকার করতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। এতে ভেঙ্গে যায় রাবাদার স্বদেশি ও সাবেক পেসার ডেল স্টেইনের রেকর্ড। ১৪ হাজার ৭১৯ বল ডেলিভারিতে ৩৫০ উইকেট নিয়ে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন স্টেইন। 

কম ডেলিভারিতে দ্রুত ৩৫০ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াকার ইউনিস। ১৪ হাজার ৯০৫ বল ডেলিভারিতে ৩৫০ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়াকারের পর আছেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ম্যালকম মার্শাল। ১৬ হাজার ২৮৫ ডেলিভারিতে ৩৫০ উইকেট নেন তিনি। 

ম্যাচ হিসেবে টেস্টে দ্রুত ৩৫০ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে জায়গায় করে নিয়েছেন রাবাদা। মার্শালের মত ৭৫ টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এক্ষেত্রে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের রির্চাড হ্যাডলি ও স্টেইন। ৬৯ টেস্ট খেলে ৩৫০ উইকেট পূর্ণ করেছিলেন তারা।  

এদিকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। এই তালিকায় রাবাদার আগে নাম তুলেছেন স্টেইন, শন পোলক ও মাখায়া এনটিনি। স্টেইন ৯৩ ম্যাচে ৪৩৯টি, পোলক ১০৮ ম্যাচে ৪২১টি এবং এনটিনি ১০১ টেস্টে ৩৯০ উইকেট শিকার করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

এপিস্টাইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দ্রুততম ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

আপডেটের সময় : ১২:১১:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬