নিউইয়র্ক ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নদীতে ভেসে এলো দুই মরদেহ, মাথায় গুলির চিহ্ন

  • আপডেটের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে মাথায় গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রূপসা থানার ওসি মো. মাসুম খান নদী থেকে ভাসমান অবস্থায় গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ (৩৫)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, ওই মরদেহটি সিংহেরচর গ্রামের রেজাউল করিমের (৩২)।

আঠারোবাঁকী নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইচগাতী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহেরচর এলাকা) একটি কলাবাগানের পাশে আঠারোবাঁকী নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মাথায় গুলি করার পাশাপাশি ওই দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, নিহত দুইজনের মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে সোহাগের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া স্থানীয়রা বলছেন, অপর যুবকের নাম রেজাউল করিম। তার পরিচয়ও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কারা ও কী কারণে তাদের হত্যা করেছে তা দুপুর সাড়ে তিনটা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ভারতে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ৬

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় নদীতে ভেসে এলো দুই মরদেহ, মাথায় গুলির চিহ্ন

আপডেটের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬