নিউইয়র্ক ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নিয়ে দু:সংবাদ দিল যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ০৫:১৬:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নতুন বিধিমালা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত ওই বিধিমালা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় দেওয়া ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করা হবে।

নতুন নিয়মে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনার মাঝপথে তাদের শিক্ষাগত উদ্দেশ্য পরিবর্তন করতে পারবেন না। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও থাকছে না।

এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগও কমিয়ে আনা হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা কোর্স শেষের পর ৬০ দিন পর্যন্ত দেশটিতে থাকতে পারলেও নতুন নিয়মে সেই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হবে।

অন্যদিকে বিদেশি সাংবাদিকদের জন্যও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, তাদের ভিসার সর্বোচ্চ মেয়াদ হবে ২৪০ দিন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন ও অস্থায়ী ভিসা ব্যবস্থায় আরও কঠোরতা আনতেই ট্রাম্প প্রশাসন এ পরিবর্তনগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নিয়ে দু:সংবাদ দিল যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ০৫:১৬:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬